বিজ্ঞাপন ঢেকে গেছে স্কুল, প্রতিবাদ করায় যা হলো

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৭:২৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর পুরোটাই বিজ্ঞাপনে ঢেকে গেছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের দেয়ালে লেখা ও মূল ফটকে টাঙানো হয়েছে বিজ্ঞাপনগুলো।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক নাসরিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুল ছুটির সময় এসব লেখালেখি করেছে।

স্কুল খোলার পর কিছু বলেননি এমন প্রশ্নের জবাবে তিনি দেশ রূপান্তরকে বলেন, যারা লেখালেখি করেছে তাদেরকে ডেকে বলার পর বিদ্যালয়ের নতুন ভবনের দোতলায় কালো কালি দিয়ে বড় করে একটা বিজ্ঞাপন লিখে দিয়েছে। 

এ বিষয়ে কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, আমি দেখেছি কিন্তু এভাবে বিষয়টি নিয়ে ভাবিনি। তবে একটি সরকারি প্রতিষ্ঠানের দেয়াল ব্যক্তিগতভাবে ব্যবহার করা কোন ভাবেই উচিত নয়। প্রধান শিক্ষকের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত