মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী ট্রাস্ট আজিয়াটা পে-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি ওই চুক্তিতে স্বাক্ষর করেন লংকাবাংলা ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম কামরুজ্জামান এবং এফসিএমএ এবং ট্রাস্ট আজিয়াটা পে ( TAP) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আকরাম সাঈদ।
কৌশলগত এই চুক্তির মাধ্যমে লংকাবাংলার গ্রাহকরা যে কোনো জায়গা থেকে, যে কোনো সময়ে ট্রাস্ট আজিয়াটা পে এর মাধ্যমে তাদের মাসিক ডিপিএস পেমেন্ট, লোন ইনস্টলমেন্ট এবং ক্রেডিট কার্ড বিল সুবিধাজনকভাবে পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের রিটেইল বিজনেসের প্রধান খুরশেদ আলম, সিএমএসএমই প্রধান কামরুজ্জামান খান, ট্রাস্ট আজিয়াটা পে থেকে মো. নজরুল ইসলাম জামান, চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর হোসেন, হেড অফ রেগুলেটরি অ্যান্ড পার্টনারশিপ বিজনেস জাফর মো. মনতাসির মামুন, হেড অফ স্কুল বিজনেস সোদরুল আমিন, হেড অফ টেকনোলজি মো. আহমেদ উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার, পার্টনারসিপ বিজনেসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তি লংকাবাংলা ফাইন্যান্স গ্রাহকদের প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিল পরিশোধ করার সুবিধা প্রদান এবং নিরবচ্ছিন্ন পেমেন্ট প্রদানের অভিজ্ঞতা নিশ্চিত করবে।
