বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঝাঁকুনির ঘটনায় একজন সিনিয়র কেবিন ক্রুর পা ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে এ ঘটনা ঘটে।
বিমান সূত্রে জানা যায়, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে একজন সিনিয়র কেবিন ক্রু যাত্রীদের সিটবেল্ট বাঁধার জন্য অনুরোধ করেন। পরে নিজের সিটে বসার জন্য এগিয়ে গেলে উড়োজাহাজের ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কেবিন ক্রুর পা ভেঙে যায়।
এ বিষয়ে বিমানের এক কর্মকর্তা বলেন, ঝাঁকুনির জন্য পা ভাঙেনি। উড়োজাহাজ অবতরণের সময় একজন কেবিন ক্রু সঠিক অবস্থান না নেওয়ায় পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। তিনি নিজের দোষে আহত হয়েছেন।
হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন শেষ জকোভিচের
বেনজীর-আজিজের দুর্নীতির দায় সরকারের: ইসলামী আন্দোলন