২৩ বছর বয়সে ২২ হ্যাটট্রিক হালান্ডের

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:৫৭ এএম

ক্লাব ফুটবলে ব্যস্ত মৌসুম শেষে এবার জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন আর্লিং হালান্ড। বুধবার রাতে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে নরওয়ে ৩-০ গোলে হারিয়েছে কসভোকে।

ম্যাচের ১৫ মিনিটে হেডে দলকে এগিয়ে নেন হালান্ড। ৭০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। পাঁচ মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন ম্যানচেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার।

বয়স মাত্র ২৩, এর মধ্যে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২২টি হ্যাটট্রিক করে ফেললেন হালান্ড। দেশের হয়ে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। জাতীয় দলে ৩২ ম্যাচে ৩০ গোল হলো হালান্ডের।

ক্যারিয়ারে হ্যাটট্রিকে (২১) হ্যারি কেইনকে পেছনে ফেলেছেন হালান্ড। নরওয়ের এই ফুটবলার ইংলিশ ক্লাব ম্যানসিটির হয়ে করেছেন ৯টি হ্যাটট্রিক। এছাড়া মল্ডে, ডর্টমুন্ডে খেলতেও হ্যাটট্রিক করেছেন হালান্ড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত