বাজেট কমিয়ে দিয়েছি, শুধু শুধু বেশি করে লাভ নাই: অর্থমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:২১ পিএম

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেছেন, ‘যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই।’

আজ বৃহস্পতিবার (৬ জনু) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে সংসদের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে তিনি নতুন অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত