বলিউড ছাড়ছেন কঙ্গনা!  

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:১১ পিএম

‘বলিউড কুইন’ থেকে তিনি এখন ‘মাণ্ডি কুইন’। হ্যাঁ, হিমাচলবাসীরা এই মুহূর্তে এই নামেই সম্বোধন করছেন কঙ্গনা রানাউতকে। অন্যদিকে, কঙ্গনাও কিন্তু রাজনীতি নেমে বলিউডকে প্রায় ভুলেই গেছেন। আর তাই তো ভোট প্রচারের সময় কঙ্গনা স্পষ্টই জানিয়ে ছিলেন, ‘ভোটে জিতলে, অভিনয় ছাড়ব!’ তা এবার সত্যিই কি কঙ্গনা বলিউড ছাড়ছেন?

গত মঙ্গলবার ভোটে জেতার পর কঙ্গনা বলেন, ‘আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতিই এখন আমার প্রধান ধর্ম। তাই মাণ্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না।’

তাহলে কী বলিউড তথা অভিনয় ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন কঙ্গনা? সে প্রশ্নের অবশ্য়ই উত্তর স্পষ্ট করেননি কঙ্গনা। শুধু জানিয়েছেন, রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চাই না।

‘খাঁটি দেশপ্রেমিক’ হিসাবে তিনি নিজেকে আগেই চিনিয়ে দিয়েছেন। এমনকী তার জন্য বলিউডের হুজ-হু’র সঙ্গে লড়াই করতেও দ্বিধা করেননি। তার খেসারত দিতে হয়েছে তাকে। তবে ঠোঁটকাটা কঙ্গনা অকুতোভয়। কোনও রকম লড়াই লড়তেই তিনি পিছপা নন কখনও। রাজনীতিতে এসেও তার ব্যতিক্রম হল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত