সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:৪৫ পিএম

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ১৬ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।

জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত