২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য ১ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৪ হাজার ৭৬৯ কোটি টাকা বরাদ্দ ছিল ইসির। সে হিসাবের ক্ষেত্রে ব্যাপকভাবে কমেছে ইসির বরাদ্দ। অবশ্য চলতি অর্থবছরের সংসদ ও উপজেলা নির্বাচন থাকায় ইসিতে বরাদ্দ ছিল বেশি।
গতকাল জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৪০৬ কোটি টাকা। ওই বরাদ্দ থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছিল। সংশোধিত বাজেটে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৬৯ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা।’