এতিম শিশুদের নিয়ে নদীতে পড়ল স্কুলবাস, নিহত ৭

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন, যাদের বেশিরভাগই শিশু।

গতকাল বৃহস্পতিবার (০৬ জুন) দেশটির দারকুশ শহরের কাছে ওরিন্তিস নদীতে বাসটি ডুবে যায়। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হোয়াইট হেলমেটস এ তথ্য নিশ্চিত করেছে।

অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, ওই বাসে কয়েকডজন শিশু শিক্ষার্থী ছিল। বাসটি নদীতে ডুবে যাওয়ার পর উদ্ধারকারী দল কাছের পাহাড় ও নদীতে জীবিতদের খোঁজে প্রায় ছয় ঘণ্টা ধরে তল্লাশি চালায়। তবে কী কারণে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ল তা জানা যায়নি।

দারকুশ হাসপাতালের চিকিৎসক আহমেদ ঘান্দৌর বলেছেন, বাসটি একটি এতিম শিশুদের স্কুলের। সেখানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা ছিলেন।

অপরদিকে সিরিয়ার যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ওই শিশুরা একটি কোরআন মেমোরাইজিশন ইনস্টিটিউটে যোগ দিচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত