মারা গেছেন ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও। শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তার।
শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তার রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
রামোজি রাওয়ের মৃত্যুতে সিনিয়র বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘তেলেগু মিডিয়া এবং সাংবাদিকতায় তার উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তার পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।’
রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। তিনি জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
চড় কাণ্ডে সেই কনস্টেবলের পাশে কৃষক সংগঠন