বাংলাদেশের মানুষ ইসলামিক ফাইন্যান্সের প্রতি বেশি আগ্রহী ও আস্থাশীল। তাই ইসলামিক ফাইন্যান্স ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়। অদূর ভবিষ্যতে সিংহভাগ আর্থিক প্রতিষ্ঠান শরিয়াহর আলোকে পরিচালিত হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বিআইবিএম-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সিএসবিআইবি নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সিংহভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামী শরীয়াহ অনুযায়ী পরিচালিত হবে। দেশকে সমৃদ্ধকরণে এর কোনো বিকল্প নেই।
