ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বাদ পড়লেন আহমেদিনেজাদ

আপডেট : ১১ জুন ২০২৪, ১২:৪৯ এএম

হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জুন। ওই নির্বাচনে প্রার্থী হতে ৮০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ছয়জনের আবেদন অনুমোদন করেছে গার্ডিয়ান কাউন্সিল। অনুমোদন পাওয়া ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন কট্টরপন্থি বলে বিবেচিত। অন্যজন সংস্কারপন্থি।

আলোচিতদের বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এবার চার নারী প্রেসিডেন্ট হতে আবেদন করেছিলেন। তবে কারও আবেদন অনুমোদন করা হয়নি। সংসদের সাবেক স্পিকার মধ্যপন্থি নেতা আলি লারিজানি ও রেভ্যুলুশনারি গার্ডসের সাবেক কমান্ডার ভাহিদ হাঘানিয়ানের প্রার্থিতাও অনুমোদন পায়নি। সংস্কারপন্থি একমাত্র প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান। তিনি তাবরিজ আসনের সাংসদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত