আমরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে ১২০ রান তাড়া করতে চাইনি: ক্লাসেন

আপডেট : ১১ জুন ২০২৪, ১১:০৮ এএম

গতরাতের রোমাঞ্চে ভরা ম্যাচে ৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে প্রোটিয়াদের ভিত মজবুত করেছিলেন হেইনরিখ ক্লাসেন। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ক্লাসেন পরিস্কার করেন আগে ব্যাটিং করার কারণ।

ক্লাসেন বলেন, ‘এই উইকেটে এটি ছিল তৃতীয় ম্যাচ। স্লো উইকেটে ওরা (বাংলাদেশ) অসাধারণ। তাই আমরা চাইনি এমন উইকেটে ১২০ রান তাড়া করতে।’

আরও বিশেষত্ব তুলে ধরেন ক্লাসেন, ‘ওরা যখনই চাপে পড়বে তখনই কাটার ব্যবহার করবে। আমরা সবাই জানি তাদের বিশ্বসেরা কাটার বোলার রয়েছে। তাদের স্পিনারও খুব উচু মানের। এ জন্যই আমরা আগে ব্যাট করা পছন্দ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত