ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে দীর্ঘ যানজট

আপডেট : ১২ জুন ২০২৪, ১০:৪৯ এএম

অতিরিক্ত গাড়ির চাপ ও চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত