এক সপ্তাহেই ৮০০ ফিলিস্তিনি হত্যা, আন্তর্জাতিক আইন মানছে না ইসরায়েল

  • জুনের প্রথম সপ্তাহে ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলছে ডক্টরস উইদাউট বর্ডারস
  • আন্তর্জাতিক মানবিক আইন মানছে না ইসরায়েলি বাহিনী বলছে সংস্থাটি
আপডেট : ১২ জুন ২০২৪, ০৩:১৫ পিএম

চলতি মাসের শুরু থেকে প্রথম সাতদিনের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই সময়ে আরও ২ হাজার ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএফএস)।

জুনের শুরু থেকে ইসরায়েলি সেনাবাহিনীর এমন নির্বিচার হামলা ও গণহত্যা ‘ফিলিস্তিনিদের জীবনের প্রতি তাদের অবজ্ঞা" তুলে ধরে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে এমএসএফ জানায়, "সাম্প্রতিক সপ্তাহগুলিতে গাজায় অসংখ্য ইসরায়েলি হামলার ফলে বারবার ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে সংস্থাটি ইসরায়েলি বাহিনীকে এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানায়।

পরবর্তীতে আরেক বিবৃতিতে এমএসএফ জরুরী ইউনিটের প্রধান ব্রিস দে লে ভিংনে বলেন, "কীভাবে এক সপ্তাহে ৮০০ জনের বেশি মানুষকে হত্যা করা যেতে পারে। এগুলো কি আন্তর্জাতিক মানবিক আইন মেনে সামরিক অভিযান হিসেবে বিবেচিত হতে পারে?

দে লা ভিংনে আরও বলেন, “ইসরায়েল সমস্ত সতর্কতা নিচ্ছে এমন বিবৃতি আমরা আর মেনে নিতে পারি না। এটা শুধুই ইসরায়েলের প্রচারণা।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত