মোহামেডানকে মৌসুমের একমাত্র শিরোপা এনে দিলেন নারী ক্রিকেটাররা

আপডেট : ১২ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম

ঢাকা নারী প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসরে ১৪ পয়েন্ট নিয়ে এবার তৃতীয় অবস্থানে থাকলো রুপালী ব্যাংক। ১৬ পয়েন্ট নিয়ে এবারের রানার আপ আবাহনী ক্রীড়া চক্র। এবারের মৌসুমে পুরুষদের ক্রিকেট-ফুটবল মিলিয়ে তিনটি প্রতিযোগিতায় রানার আপ হয়েছিল মতিঝিল পাড়ার ক্লাবটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে মোহামেডান। সর্বোচ্চ ৭২ রান করেন আয়শা রহমান। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৬৮ রান। এছাড়া রুমানা আহমেদ করেন ৪০ রান। রুপালী ব্যাংকের হয়ে ২ উইকেট শিকার করেন নুপূর তানেশ্বর।

সর্বোচ্চ রান সংগ্রাহক

মুরশিদা খাতুন হ্যাপি

মোহামেডান

৯ ইনিংসে ৪৪৬ রান

গড় ৬৩.৭১

ফারজানা হক পিংকি

রুপালী ব্যাংক

৯ ইনিংসে ৪৪৪ রান

গড় ১১১

দিলারা দোলা

আবাহনী

৯ ইনিংসে ৪২৮ রান

গড় ৪৭.৫৬

 

সর্বোচ্চ উইকেট শিকারী

জাহানারা আলম

আবাহনী

৯ ইনিংসে ২৫ উইকেট

গড় ৮.৮৮

খাদিজাতুল কুবরা

খেলাঘর

৭ ইনিংসে ১৯ উইকেট

গড় ৯.৯৫

নাহিদা আক্তার

আবাহনী

৯ ইনিংসে ১৯ উইকেট

গড় ৯.৫৮

 

জবাবে ফারজানা হক পিংকি ও ইশমা তানজিমের ফিফটির পরও ২০৩ রানে অলআউট হয় রুপালী ব্যাংক। মোহামেডানের দিশা দীপক কাসাত শিকার করেন ৫ উইকেট। রুমানা আহমেদ নেন ৩ উইকেট। পিংকি ৬৫, ইশমা ৫৪ এবং ফারজানা আক্তার লিসা ৪৮ রান করেন। অফ ফর্মে থাকা নিগার সুলতানা জ্যোতি আউট হন ১ রানেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত