নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গোলকধাঁধা পিচে কীভাবে ব্যাটিং করতে দেখিয়ে দিলেন সূর্যকুমার যাদব। আইপিএল মাতানো শিবম দুবের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে ভারতকে তিনি এনে দিয়েছেন আসরের তৃতীয় জয়।
নিজেদের ইনিংসে ১১০ রান করে যুক্তরাষ্ট্র। নিতিশ কুমার ২৭ ও স্টিফেন টেইলর ২৪ রান করেন। আর্শদীপ সিং ৪টি ও হার্দিক পান্ডিয়া ২টি উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বলেই আউট হয়ে যান বিরাট কোহলি। রোহিদ শর্মাও সাজঘরে ফেরেন অতি দ্রুত, দলীয় ১০ রানে।
এর পর রিশব পান্তের সঙ্গে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান সূর্য। ২০ বলে ১৮ রান করে পান্ত আউট হলে শিবমের সঙ্গে জুটি গড়েন তিনি।
১০২ স্ট্রাইক রেটে ৪৯ বলে অপরাজিত ৫০ রান করেন সূর্য। ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শিবম। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত।
ভারতের জয়ে পাকিস্তানেরও বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রইলো।
