শান্ত বললেন, আমাদের সুপার এইটে যাওয়া উচিত

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৯:৩২ এএম

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ডি গ্রুপে এই ম্যাচে জিতলে সুপার এইটের পথে একধাপ এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ জয়ের জন্যই এই ম্যাচে মাঠে নামবেন বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল।

ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা জানিয়ে শান্ত বলেন, 'আমাদের ভালো সুযোগ আছে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। অবশ্যই জেতার জন্য খেলব। আশা করছি খুব ভালো একটি ম্যাচ হবে। প্রত্যেক ক্রিকেটারই মানসিকভাবে ভালো অবস্থায় আছে। আমরা ভালো একটি ম্যাচের জন্য আশাবাদী।'

সুপার এইটে যাওয়া নিয়ে শান্ত বলেন, 'আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা আত্মবিশ্বাসী, যে দল আছে এবার আমাদের, আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলি তাহলে আমাদের সুপার এইটে যাওয়া উচিত।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত