পবিত্র ঈদুল আজহায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বড়ফতেপুর ইলেভেন স্টার ক্লাব অসহায়, হতদরিদ্রের জন্য কোরবানি দিয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) তারা ‘মানবিক কোরবানি’ আয়োজন করেন। এই কোরবানি মাধ্যমে তারা হতদরিদ্র ১২৪ পরিবারে কাছে কোরবানি মাংস পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, ইলেভেন স্টার ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে এলাকার অসচ্ছল পরিবারের জন্য একটি গরু কোরবানি করা হয়। এই ‘মানবিক কোরবানি’ করতে সহযোগিতা করেছেন বড়ফতেপুর গ্রামের প্রবাসী, স্বচ্ছল ও ইলেভেন স্টার ক্লাব কর্তৃপক্ষ।
