সিনেমা দিয়ে যতটা না আলোচনায় থাকেন তার চেয়েও বেশি আলোচনা-সমালোচনায় থাকেন ব্যক্তিগত বিষয় নিয়ে। শাকিব খানকে কেন্দ্র করে মন্তব্য করে বরাবরই খবরের শিরোনাম হন অপু বিশ্বাস।
সম্প্রতি একটি দৈনিক পত্রিকার অতিথি হয়ে এসেছিলেন তিনি সেখানে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে মন্তব্য করে ফের খবরের শিরোনামে অপু।
তিনি জানিয়েছেন, শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর নাম মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চান না তিনি। এমনকি বুবলীর কোনো কথার উত্তর দিতে চান না।
অনুষ্ঠানে উপস্থাপিকা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, বুবলীর সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা হয়েছিল কিনা? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘আসলে ওই নামটাই বলতে চাই না। তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করত চাই না। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যে সবকিছু জানার পরও চোখে ধুলা উড়িয়ে ঘোরে, তাকে যোগ্য-অযোগ্য বলতেও আমার বিবেকে বাধে। আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না।
সেই সঙ্গে অপু দাবি করেন বুবলীর সমস্যা আছে। বললেন, ‘উনার (বুবলী) সমস্যা আছে, উনার চিকিৎসা করা দরকার। উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়ার হয়ে গেছেন। উনি আসলে বোঝেন না কি বলা উচিত কি বলা উচিত না।’
শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে মেহজাবীন?