চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মো. সজীব উদ্দিন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। মো. সজীব চট্টগ্রামস্থ সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ইন্টারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আবু ছালেক সিকদার বলেন, মঙ্গলবার রাতে বাঁশখালীতে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে বাড়িতে ফেরার জন্য স্থানীয় দোকান থেকে বেরিয়ে পড়েন তিনি। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এতে পরনের পোশাক পুড়ে গিয়ে তার বুকে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়টা তাকে উদ্ধার করে গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানান।
নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা