গত কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ আসন্ন। তাদের পারিবারিক জীবনের জটিলতা বাড়তে বাড়তে এখন নাকি তুঙ্গে।
কানাঘুষো শোনা যাচ্ছে, বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মায়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। তার ঠিক পরই এক অনুষ্ঠানে অভিষেকের হাতে বিয়ের আংটির অনুপস্থিতি নজরে আসে অনেকের।
খবর পাওয়া যায়, ঐশ্বরিয়াকে নাকি সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজে! এক কথায়, বচ্চনদের পরিবারের অন্দরে নাকি ছেলে-বৌমাকে নিয়ে ঘটনার ঘনঘটা। যদিও এত কিছুর মধ্যে বিবাহবার্ষিকীর দিন স্বামীর ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের জল্পনায় জল ঢালেন ঐশ্বরিয়া।
এবার জল্পনা উস্কে দিলেন অভিষেক। মুম্বাইয়ে একসঙ্গে ছ’টি ফ্ল্যাট কিনলেন অভিনেতা। এত দিন বাবা-মায়ের সঙ্গে বচ্চন-আবাস ‘জলসা’য় থাকতেন অভিষেক। তবে কি পরিবারের ঠান্ডা যুদ্ধের অস্বস্তি কাটাতেই একসঙ্গে ছ’টি ফ্ল্যাট কিনলেন অভিনেতা! বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি রুপিতে ছ'টি ফ্ল্যাট কিনেছেন জুনিয়র বচ্চন।
বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে বরাবর অবস্থিত ওই বহুতলের ৫৭তম তলাতে রয়েছে অভিষেকের কেনা ছ’টি ফ্ল্যাট। ২০২৪ সালের ২৮ মে ফ্ল্যাটের আইনি কাগজে সইসাবুদ করেন তিনি। ছ’টি ফ্ল্যাটের জন্য বরাদ্দ হয়েছে ১০টি গাড়ি রাখার জায়গা। যদিও সদ্য কেনা এই ফ্ল্যাটে স্ত্রী-সন্তানকে নিয়ে অভিষেক থাকবেন কি না, সেটি এখনও স্পষ্ট নয়।
বাগদান সম্পন্ন, বিয়ে করছেন অভিনেত্রী চমক 