একই সময়ে বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনা

আপডেট : ২০ জুন ২০২৪, ০৬:৪১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ খেলতে নামবে শুক্রবার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামীকাল সকাল সাড়ে ৬টায় শুরু হবে এই ম্যাচ। তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৬টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচও। কানাডার বিপক্ষে খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা।

ক্রীড়াঙ্গনের বিশ্বকাপে এখন শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকে ক্রিকেটেই। প্রত্যাশা কোনোবারই মেটাতে পারেন না তারা। তবুও বিশ্বকাপে তো অংশগ্রহণ আছে। এবার যখন নাজমুল শান্তরা দেশ ছাড়েন, তখন কেউ ভাবতেই পারেননি এই দলটা খেলবে সুপার এইটে। কিন্তু চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে সেখানে। এখন তাই হতাশ দর্শকদের মনেও আশার সঞ্চার হয়েছে। তাই কাল অস্ট্রেলিয়ার বিপক্ষেও এক বুক আশা নিয়ে খেলা দেখতে বসবেন তারা বাংলাদেশের।

অন্যদিকে কোপার আমেরিকার পর্দাও একই সময়ে উঠছে। যে ম্যাচে আবার খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। গোটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের বেশিরভাগই আবার তার ভক্ত। এমনকি ব্রাজিল সমর্থকরাও তার পায়ের জাদুতে মুগ্ধ হন। তার খেলা না দেখেও থাকা যায় না।

তাই দ্বিধায় পড়েছেন বাংলাদেশের ক্রীড়া প্রেমিরা। বাংলাদেশ নাকি আর্জেন্টিনা। কাকে রেখে কার খেলা দেখবেন তারা। এ নিয়ে রয়েছেন দ্বিধায়। অনেকে দাবি করেছেন, দেশের খেলা যেহেতু তাই ক্রিকেটই দেখবেন। তবে অন্য আরেকটি পক্ষের দাবি, ক্রিকেটের চেয়ে ফুটবল অনেক উত্তেজনাপূর্ণ খেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত