খুলনায় পৃথক বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ডেউবুনিয়ার গ্রামের পতিত মন্ডলের ছেলে শ্রীকান্ত মন্ডল (২৭) এবং বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের মনি চৌকিদারের ছেলে আল মামুন (১৭)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, শ্রীকান্ত মন্ডল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ডেউবুনিয়ার একটি মাছের ঘেরের ঝুপড়ি ঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হলে ঘেরের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। শ্রীকান্ত স্থানীয় সঞ্জয় মন্ডলের মৎস্য ঘেরে দীর্ঘ দিন ধরে দিন মজুর হিসেবে কাজ করতেন।
অপরদিকে বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে আকাশে মেঘ দেখে আল মামুন খারাবাদ গ্রামের কড়িয়া ভিটায় গরু আনতে যান। এ সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে কোনো নিরাপদ স্থান না পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসার সময় পথিমধ্যে বজ্রপাতে আল মামুন মারা যান।
অ্যাপ্রোন পরে গাইনি ওয়ার্ডে ঘোরাঘুরি, তরুণী আটক
রিল বানাতে ভবনে উঠে যে কাণ্ড তরুণ-তরুণীর