সিলেটে বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৪৬ এএম

সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় সরকারের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে দুর্গত মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক দিন ধরে সিলেট বিভাগের সব জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকেই পর্যাপ্ত প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছিল। পবিত্র ঈদুল আজহার পরে প্রথম কর্ম দিবসেই স্বাস্থ্যমন্ত্রী, ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এক জরুরি ভার্চুয়াল সভায় মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বন্যাকবলিত এলাকায় মানুষ যেসব চিকিৎসাসেবা পাচ্ছে, এর মধ্যে রয়েছে, সিলেট বিভাগের প্রতিটি জেলার ইউনিয়ন পর্যন্ত সব এলাকায় মেডিকেল টিম কাজ করছে, মেডিকেল টিম বন্যাদুর্গতদের কাছে নৌকাযোগে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দিচ্ছে এবং রোগীদের হাসপাতালে পাঠাতে সাহায্য করছে, বন্যাদুর্গত এলাকায় শিশুদের টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে ই পি আই কার্যক্রম চালু রাখা হয়েছে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ, ওরস্যালাইন, আই ডি স্যালাইন ও বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম মজুদ রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত