বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত বাবা-ছেলে

আপডেট : ২২ জুন ২০২৪, ১২:১৯ পিএম

বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও শিশু ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন স্ত্রী। শনিবার (২২ জুন) সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের স্ত্রী মিনু বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, পটুয়াখালী জেলার সদর উপজেলার বুরিয়া গ্রামের মোসলেম রাঢ়ির ছেলে খলিলুর রহমান (৪২) ও খলিলুর রহমানের ১৮ মাস বয়সী ছেলে। আহত হয়েছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বাগেরহাটের ফকিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শনিবার সকাল আটটার দিকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান ও তার ১৮ মাস বয়সী ছেলে নিহত হন। গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মিনু বেগম। মিনুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত