বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেদওয়ানুর রহিম। তিনি জানান, সকালে মাটিডালি এলাকায় করতোয়া নদী থেকে এক নারীর দুটি কবজি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে কবজি দুটি উদ্ধার করা হয়।
তিন আরও জানান, উদ্ধারকৃত হাতের কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।
বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালুর ঘোষণা মোদির
ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: প্রধানমন্ত্রী