সিলেট অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সোনালী ব্যাংক পি এল সির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেনারেল ম্যানেজারস অফিস সিলেট আয়োজিত এই ব্যবসায়িক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।
সোনালী ব্যাংক পি এল সির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. সাফায়েত হোসেন পাটোয়ারী ছাড়াও সিলেট অঞ্চলের সকল ম্যানেজার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
