গাজায় যুদ্ধের শুরু থেকেই সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু দিন দিন যেন এই মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৭ হাজার ৫৫০ ছাড়িয়েছে।
এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৬ হাজার ফিলিস্তিনি। গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া হামলায় আরো ৮৫ হাজার ৯১১ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই নিহতদের মতো- নারী এবং শিশু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ১০১ জন নিহত এবং আরও ১৬৯ জন আহত হয়েছেন।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
দিন দিন নির্যাতনের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে দখলদার দেশটি। শনিবার গুলিবিদ্ধি আহত, রক্তাক্ত এক ফিলিস্তিনিকে জিপ গাড়ির সামনে বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটেছে।
এছাড়া হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজনের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে। ওই এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
তীব্র গরমে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করল সৌদি