বড়াইগ্রাম

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম

নাটোরের বড়াইগ্রামে দুলাভাইয়ের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে অভিযুক্ত জাহাঙ্গীর আলম গাজীকে (২৭) আসামি করে থানায় মামলা হয়েছে। এর আগে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাহাঙ্গীর গুরুদাসপুর উপজেলার ঘোড়াগাছা আমবাটি গ্রামের বাসিন্দা।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বনপাড়া পৌর এলাকায় শ্বশুর বাড়িতে বিয়ের দাওয়াতে যান অভিযুক্ত। বিকালে সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলেন। এ সময় তার চাচা শ্বশুরের মেয়ে বাড়িতে একা ছিল। বিষয়টি বুঝতে পেরে জাহাঙ্গীর সেখানে গিয়ে শ্যালিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানায়।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত