৬ ওভারে ২৭ রানে বেঁধে রাখলেও উইকেট পায়নি বাংলাদেশ

আপডেট : ২৫ জুন ২০২৪, ১০:৪২ এএম

সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে প্রথম পা্ওয়ার প্লেতে আফগানিস্তানকে ২৭ রানে বেঁধে রাখলেও উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। 

পঞ্চম ওভারে সাকিব সুযোগ তৈরি করলেও ইব্রাহিম জাদরানের জোরালো শটে ক্যাচটি হাতে রাখতে পারেননি কভারে দাঁড়ানো তাওহীদ হৃদয়। 

ইনিংসের একদম প্রথম বলে রানআউটের সুযোগ নষ্ট হয় গুরবাজ ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছে গেলে। 

বাংলাদেশ আগে ব্যাটিং করলে জিততে হতো ৬১ রানের ব্যবধানের। এক্ষেত্রে আফগানদের দেয়া লক্ষ্য অনুযায়ী তা ছুঁতে হবে ১১.২ থেকে ১৩.৪ ওভারের মধ্যে। তবেই সেমিফাইনালের টিকিট পাবেন শান্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত