আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল বেচাকেনা, গ্রেপ্তার ১

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৬:৩৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় ফজলু আকন্দ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফজলু আকন্দ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড় আখিড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সোমবার রাতে উপজেলার বড় আখিড়া গ্রামের মসজিদের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায়। 

এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ও ঘটনাস্থল থেকে একটি লালকালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে ও অন্যদের আটকের চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত