ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রুহি আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শোল্লা থেকে বাড়িতে ফেরার পথে হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি নবাবগঞ্জের শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদিপ্রবাসী রুহুল আমীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে বাড়ি ফিরছিলেন রুহি। পথে হায়াতকান্দায় এলে গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কিসমত ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
