চট্টগ্রাম র‌্যাডিসনে সেন্ট্রাল ওয়াই-ফাই সলিউশন দেবে অ্যাকজেনটেক

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:০০ এএম

অভিজাত পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে স্মার্ট সলিউশন সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাকজেনটেক। চুক্তির মাধ্যমে চট্টগ্রামে অবস্থিত শীর্ষস্থানীয় হোটেলটিতে সেন্ট্রাল ওয়াই-ফাই সলিউশন নিয়ে কাজ করবে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী এ প্রতিষ্ঠান।

সম্প্রতি র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকজেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল, হেড অব করপোরেট বিজনেস একেএম নাজমুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (সেলস) মো. আসাদুজ্জামান, সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, ম্যানেজার (প্রকিউরমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) সৈয়দ শফিকুল ইসলাম এবং র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জমির উদ্দিন কোরেইশি। 

র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-তে নতুন সেন্ট্রাল ওয়াই-ফাই সিস্টেম স্থাপনের দায়িত্বে থাকবে অ্যাকজেনটেক। এই পরিকল্পনার মধ্যে রয়েছে উন্নত ওয়াই-ফাই ছয় প্রযুক্তির ইনস্টলেশন যা দ্রুতগতি, উচ্চক্ষমতা এবং উন্নত কর্মক্ষমতার জন্য খ্যাত। এতে হোটেলের অতিথিরা হোটেল প্রাঙ্গণ জুড়ে নিরবচ্ছিন্ন ও উচ্চ গতির ইন্টারনেট সংযোগ উপভোগ করবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত