বান্দরবানে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার, আহত ২

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪৭ এএম

বান্দরবানের থানচি উপজেলার তাজিংডং পাহাড়ের সিমপ্লাংপিপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়াও দুপক্ষের গোলাগুলিতে স্থানীয় দুই ব্যক্তি আহত হয়েছেন।

গতকাল বুধবার সকালে সিমপ্লাংপিপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশ উদ্ধার করে থানচি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। নিহত ব্যক্তির পরনে কেএনএফের পোশাক ছিল। এ ছাড়া মাইন বিস্ফোরণে দুই শ্রমিকও আহত হন।

এদিকে থানচি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, হাসপাতালে একটি অজ্ঞাতপরিচয় লাশ নিয়ে আসা হয়েছে। বয়স আনুমানিক ৩০ বছর। লাশের মুখে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত