মাইক্রোক্রেডিট ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে এপিএ সই

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪৮ এএম

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ সরকারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। সনদপ্রাপ্ত ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হলো ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), জাগরণী চক্র ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনেসিয়েটিভ ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দীপন), পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে), শক্তি ফাউন্ডেশন, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), গ্রাম উন্নয়ন কর্ম (গাক), সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ), পিপলস ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশন (পপি), রিসোর্স এন্ট্রিগ্রেশন সেন্টার (রিক), আরডিআরএস বাংলাদেশ, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে) ও এসকেএস ফাউন্ডেশন। অথরিটির পক্ষে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পক্ষে নিজ নিজ প্রধান নির্বাহীরা এ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে অথরিটি ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত