রিশাদের বোলিং নিয়ে কোহলি, 'ভালো যাচ্ছে, ক্যারি অন'

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:২৪ এএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। তার বেশিরভাগ উইকেটই এসেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে। তাকে বলও দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য। বাংলাদেশ দলের ইমপ্যাক্ট বোলারের দায়িত্ব পালন করেছেন তিনি। 

বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেললেও খুব একটা চাপ অনুভব করেননি তিনি। প্রতিটি ম্যাচকে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচের মতোই দেখেছেন তিনি, স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। বিশ্বকাপের ম্যাচ মনে করে মঞ্চটাকে বড় করে দেখতে চাননি।

এসব বিষয় নিয়ে কথা বলেছেন জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে। সেখানে জানিয়েছেন রশিদ খান ও বিরাট কোহলিরা তার বোলিংয়ের প্রশংসা সামনাসামনি করেছেন।

অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার আপনার বোলিংয়ের প্রশংসা করেছেন। বিশ্বকাপে সামনাসামনি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? 

এই প্রশ্নের জবাবে রিশাদ বলেন, 'অনেকের সঙ্গেই দেখা হচ্ছিল। সবাই বলছিল, ভালো হচ্ছে, ক্যারি অন। সামনে আরও ভালো হবে। রশিদ খানও বলেছেন, খুব ভালো যাচ্ছে টুর্নামেন্ট। ভারতের ম্যাচের পর বিরাট কোহলি বলেছেন, ভালো যাচ্ছে, ক্যারি অন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত