অস্ট্রিয়ায় অতিরিক্ত ধূমপান করার ফলে এক ব্যক্তির গলায় চুল গজিয়েছে, যা দেখে স্তম্ভিত চিকিৎসকরা। ৫২ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খেতেন। অতিরিক্ত ধূমপানের ফলে তার গলার মধ্যে অ্যান্ডট্র্যাকিয়াল চুলের বৃদ্ধি হতে দেখা যায়।
আমেরিকান জার্নাল অব কেস রিপোর্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি ২০০৭ সালে চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘস্থায়ী কাশি এবং কর্কশ কণ্ঠস্বরের সমস্যার কারণে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন।
ওই ব্যক্তি চিকিৎসককে জানান, ১৯৯০ সাল থেকে তিনি সিগারেট খাচ্ছেন। ২০০৬ সালে তিনি অতিরিক্ত কাশি এবং গলার স্বর পরিবর্তন হওয়ার লক্ষণ দেখতে পান। সব শুনে চিকিৎসকরা তাকে ব্রঙ্কোস্কোপি করার পরামর্শ দেন।
রিপোর্ট এলে চিকিৎসকরা দেখেন, ওই ব্যক্তির গলায় একটি জায়গা থেকে বেশ কয়েকটি চুল গজিয়েছে। পরে জানা যায়, ছোটবেলায় একটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় ওই ব্যক্তির গলায় অপারেশন করা হয়েছিল।
মাত্র ১০ বছর বয়সে ওই ব্যক্তির অপারেশন হয়, যেখানে ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে একটি কৃত্রিম নল স্থাপন করা হয়েছিল। পরে গলার ওই ক্ষতিগ্রস্ত স্থানটি কানের চামড়া দিয়ে বন্ধ করা হয়। ওই ক্ষতিগ্রস্ত জায়গাতেই বৃদ্ধি হয় চুলের। খবর এনডিটিভির।
এদিকে ওই ব্যক্তির গলায় অস্বাভাবিকভাবে চুল বৃদ্ধির ঘটনা দেখে চিকিৎসকরা অপারেশন করার সিদ্ধান্ত নেন। চুলের কোষগুলো পুড়িয়ে দেওয়া হয় যাতে নতুন কোনো চুল গজাতে না পারে। দীর্ঘ ১৪ বছর ধরে ওই ব্যক্তি প্রতিবছর হাসপাতালে যেতেন নিজেকে সুস্থ রাখার জন্য।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত সিগারেট খাওয়ার ফলে এই সমস্যা তৈরি হয়। ২০২২ সালে ধূমপান ছেড়ে দেওয়ার পর থেকে ওই ব্যক্তির গলায় আর কোনো সমস্যা হয়নি।
রোগীর সার্টিফিকেট আটকানোর হুমকি ডাক্তারের
প্রেমিকের সঙ্গে মিলে ৩ সন্তানকে ডুবিয়ে মারলেন মা!