হাসপাতালে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা 

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৪:৫৪ পিএম

গেল সপ্তাহেই বিয়ে হয়েছে সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের। বিয়ের দিন সকাল থেকে সন্ধ্যার প্রীতিভোজের অনুষ্ঠান, সর্বক্ষণ মেয়ের পাশেই দেখা গেছে আসানসোলের সাংসদ ও সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হাকে। কিন্তু মেয়ের বিয়ের পরের দিন থেকেই যেন খানিকটা আড়ালে চলে যান অভিনেতা। খোঁজ নিয়ে জানা যায়, তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি। শোনা যাচ্ছে অস্ত্রোপচার হয়েছে তার।  

বিয়ের পরের দিন কোকিলাবেন হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল সোনাক্ষী ও জাহিরকে। সেই সময় অনেকেই ভেবেছিলেন হয়তো সুখবর আসছে শীঘ্রই। তবে তেমনই কিছু না। বাবা শত্রুঘ্নকে দেখতে স্বামীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু বর্ষীয়ান এই অভিনেতা-সাংসদের কিসের অস্ত্রোপচার হয়েছে সেটা অজানা।

শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে টানা ধকল যাচ্ছে তার উপর দিয়ে। লোকসভা নির্বাচনের জন্য টানা তিন মাস প্রচার, তার পরই মেয়ের বিয়ে। সব মিলিয়ে নিজের স্বাস্থ্যের দিকে সেভাবে নজর দিতে পারেননি। তাই অবসর মিলতেই চিকিৎসা করাচ্ছেন অভিনেতা। তবে শোনা গেছে, অস্ত্রোপচারের পর ভালো আছেন তিনি। কিন্তু কবে বাড়ি ফিরবেন সে নিয়ে ধোঁয়াশা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত