একের পর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের প্রস্তাব এড়িয়ে যাওয়ার পর এবার অবশেষে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তার লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথমবারের সফরে সঙ্গী হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়। আজ সমর্থকদের কাছ থেকে দোয়া চেয়ে বিকেল পাঁচটার একটি ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন এ তিনজন।
গতবার এলপিএলে আলো ছড়িয়েছিলেন তাওহীদ হৃদয়। এবার মোস্তাফিজের সতীর্থ হিসেবে খেলবেন দাম্বুলা সিক্সার্সের হয়ে। তার আগে হৃদয় বলেন, 'সব জায়গাতেই ভালো করতে হবে। ভালো করলে অন্যান্য জায়গায় সুযোগ আসবে। আগে থেকেই আসলে দেশের বাইরে ক্রিকেটাররা খেলে। এখন আরেকটু বেশি খেলছে। আশা করি সামনে আরও সবাই খেলার সুযোগ পাবে।'
এ দুজন এক দলে থাকলেও তাসকিন রয়েছেন অন্যত্র। তিনি খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। আগামীকাল এলপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দাম্বুলার খেলা। পরদিন তাসকিনের কলম্বোর। ১লা জুলাই থেকে শুরু হয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে এবারের এলপিএল। পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের এই তিন ক্রিকেটার।
এবার কোপায় শাস্তি পেলেন আর্জেন্টিনার আরেক কোচ