জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার মাহিকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এতদিন কথা না বললেও এবার বিষয়টি নিয়ে এক ভিডিও সাক্ষাৎকারে মুখ খুললেন নায়িকা। আব্দুল আজিজের কাছ থেকে গাড়ি-বাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মজার ছলে মাহিয়া মাহি বলেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’ আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আব্দুল আজিজের উদ্দেশ্যে অনুরোধ করে মাহি বলেন, ‘আমি যেহেতু আপনাদের (জাজ) সম্মান করি, সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন। আমি তাদের অনুরোধ করছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না।’
×
