নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে দেশের তিন হজ এজেন্সির বিরুদ্ধে। গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটে। এমন অভিযোগে ওইদিনই রাজধানীর বিমানবন্দর থানায় জিডি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেল এজেন্সি এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলেও সৌদি সরকার বিষয়টি গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করে।’
এ বিষয়ে জিলহজ ট্রাভেলস এজেন্সি ও খেদমা হজ এজেন্সি কর্র্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
