সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী।
গতকাল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান ভারতীয় নৌবাহিনী প্রধান।
সাক্ষাৎকালে তারা দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।
অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর নেতৃত্বে চার সদস্যের ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধিদল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আসেন। দলটি আগামী ৫ জুলাই ভারতে প্রত্যাবর্তন করবে। আইএসপিআর
