চট্টগ্রাম বিএনপির নতুন আহ্বায়ক এরশাদ, সদস্য সচিব নাজিমুর

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:১৫ পিএম

বিলুপ্ত ঘোষণার চব্বিশ দিনের মাথায় অবশেষে ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি। দুই সদস্যের এই কমিটিতে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

গত ১৩জুন কেন্দ্র থেকে বিলুপ্ত করে দেয়া হয় চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটি। প্রায় সাড়ে তিন বছর ধরে ডা. শাহাদাত হোসেন (আহ্বায়ক) ও আবুল হাশেম বক্কর (সদস্য সচিব) হিসেবে ওই কমিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে নগর কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এই দুই নেতা।

এর পর থেকে সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছি বিএনপি নেতাকমীর্দের মধ্যে। শাহাদাত-বক্কর আবারও নগর বিএনপির দায়িত্ব পেতে পারেন এমন ধারণাও করেছিল অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত