ওমর সানীর রহস্যময় স্ট্যাটাস, যাচ্ছেন কোর্টে 

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০২:৩১ পিএম

সিনেমায় ব্যস্ততা কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। সমসাময়িক প্রায় সব বিষয় নিয়েই সোশ্যালে পোস্ট করে থাকেন তিনি। 

সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি...।’ রহস্যময় এ স্ট্যাটাস দেয়ার পরই নেটিজেনরা তাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। অনেকের প্রশ্নের রিপ্লাইও দিয়েছেন তিনি। কারও ওপর রেগেও যাচ্ছেন জনপ্রিয় এ নায়ক।

মো. মুকসাদুল হাসান নামে একজন ওমর সানীর স্ট্যাটাসের কমেন্টে লিখেছেন, ‘ডিভোর্স দিয়ে দিলেন নাকি’। রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘কাকে ভাই তোমার ওয়াইফ’।

মোহাম্মদ আলাউদ্দিন নামে একজন লিখেছেন, ‘এত রাতে কোর্ট বন্ধ... মাথা ঠান্ডা করুন ভাইজান’। রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘১২টার পর সকালের কথা বলা হয় বুইঝা কথা বললেন বোকা।’ আসিফ বাবু নামে আরেকজন লেখেন, ‘কে সেই আসামী ভাই?’ রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘তুমি তুমি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত