কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা এবং একই সাথে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
তাদের দাবি, প্রশাসন এবং প্রক্টরের ইন্ধনের কারণেই পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করার সাহস পেয়েছে। এ কারণেই তারা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন। পাশাপাশি প্রশাসনের আশ্বাস না পেলে মহাসড়ক ছাড়বেন না বলে দাবি করেন তারা।
আন্দোলনে লাবিবা ইসলাম বলেন, আমরা এখন থেকে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করলাম। পাশাপাশি প্রক্টরের অপসারণ চাই।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, এখানে আমার কোনও ইন্ধন নেই। হামলার ব্যাপারে আমি কিছু জানি না। আমার কনসার্নেও ছিল না।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় প্রক্টরের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ। এরপর আন্দোলন আরও তীব্র হয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে: খসরু
শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক