রাজধানীর বাজারে সব সবজির দাম বেশ চড়া। বেগুন, টমেটো, কাঁকরোল, করলাসহ সব সবজির দাম স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। শিক্ষার্থীদের বল্কেড, বন্যা, বৃষ্টিসহ নানা অজুহাতে বাজারে দিনকে দিন নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। লাগামহীন এই নিত্যপণ্যের বাজারে হাঁপিয়ে উঠেছে ভোক্তারা। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির উচ্চমূল্য দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন বাজারভেদে দেখা গেছে, করলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল ৮০-৯০ টাকায়, পেঁপে ৫০-৬০ টাকায়, ঢেঁড়স ৭০-৮০ টাকায়, পটল ৫০-৬০ টাকায়, চিচিঙ্গা ৬০-৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, ঝিঙা ৬০-৮০ টাকা, বরবটি ১০০- ১২০ টাকায়, কচুর লতি ৮০-১০০ টাকায়, কচুরমুখী ১০০-১২০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকায়। প্রতিটি লাউ ৭০-৮০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে টমেটো কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরচিরে দাম মাঝে ২০০ থেকে ২৪০ টাকায় নেমে এলেও সরবরাহ সংকট দেখিয়ে এখন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। দুই সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়ে দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে সবজির দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে সবজির দাম বেড়েছে।
পুরান ঢাকার দয়াগঞ্জ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফয়সাল আলম বলেন, গত সপ্তাহে লাল শাক ছিল ১০ টাকা করে। সেটা আজ কিনতে হচ্ছে ৩০ টাকা করে। আমি দুই আঁটি লাল শাক কিনেছি ৬০ টাকায়। যে হারে সবজির দাম বাড়ছে, আমাদের মতো সীমিত আয়ের মানুষের টিকে থাকা দায়।
গোপীবাগ রেলগেট এলাকায় সবজি বাজারে আনোয়ারা বেগম জানান, বাজারে এখন এক কেজি গোল বেগুনের দাম চায় ১৪০ টাকা। মাত্র কয়েক দিন আগেও এই সবজি ৮০ টাকা কেজিতে নিয়েছি।
এদিকে দুই সপ্তাহ আগে দেশীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার সেই পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবকিছুর সঙ্গে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা দরে। যা কয়েকদিন আগেও ছিল ৫৫-৬০ টাকা করে।
জায়েদ খান-নুসরাত ফারিয়া এবার একসঙ্গে কানাডায়
কোটা আন্দোলনকারীদের ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি
হার্দিকের পাশে অন্য নারী, স্ত্রীর রহস্যময় পোস্ট
পানিতে ডুবে বিকল অনেক যান, যে পরামর্শ দিল ডিএমপি