ড্রাইভার আবেদের ফাঁসকৃত প্রশ্নে ৪৬তম বিসিএসে প্রিলি পাশ ১২ জন

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:০৮ এএম

বিসিএসসহ বিভিন্ন সরকারী চাকরির প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন সাবেক এই গাড়িচালক। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার থেকে প্রশ্নপত্র নিয়ে অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন। সর্বশেষ ৪৬তম বিসিএসের প্রিলিতে অন্তত ১২ জন পাস করেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁস করে আসছিল। অনেকেই তাদের কাছ থেকে প্রশ্ন কিনেছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাদের মধ্যে যারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত তাদের অনেকের নামই উঠে আসছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে প্রশ্নফাঁসের খবর সামনে আসলে পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারিসহ ১৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে পিএসসির অফিস সহায়ক ডেসপাস রাইডার খলিলুর রহমানের ফাঁস করা প্রশ্নে অন্তত ৩ জন বিসিএস ক্যাডার হয়েছেন যারা এখন মর্যাদাপূর্ণ এই চাকরি করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত