সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন ওবায়দুল কাদের। আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
এর আগে ৪ জুলাই শিক্ষকদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। তবে সে সময় এই বৈঠক বাতিল করা হয়।
প্রসঙ্গত, প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ২৬ মে থেকে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে।
