নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানির স্রোতে বৃষ্টি ঋষি (৭) নামের এক শিশু পানির স্রোতে ভেসে গেছে। শনিবার (১৩ জুলাই ) সকাল ৭টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বাবনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির স্রোতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টার মধ্যে শিশুটির খুঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ শিশু বৃষ্টি ঋষি ওই ইউনিয়নের বগজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির সন্তান। সে আগ বকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, উপজেলা সদর ইউনিয়নের বাবনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির স্রোতে ভেসে যায় বৃষ্টি। পরে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে জানালে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক খোঁজাখুঁজি করে না পেয়ে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান করা হবে।
হাজিদের বহন করা বিমানে যান্ত্রিক ত্রুটি